STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Classics

4  

Partha Pratim Guha Neogy

Romance Classics

কবিতায় তুমি

কবিতায় তুমি

1 min
517

তুমি দুর আকাশে নক্ষত্র হয়ে ফোটো

আমি ঘুম চোখেতে বিভোর হয়ে দেখি

তুমি শিউলি ফুলে শিশির হয়ে ভেজো

আমি তোমার সুগন্ধ শরীর জুড়ে মাখি 


তুমি দুরন্ত ঢেউ হয়ে এসে আছড়ে বুকে পড়

আমি নিষ্ঠুর সেই আঘাত আমি হৃদয়ে পাই

তুমি আমাকে ভিজিয়ে দিয়ে আবার ফিরে যাও

আমার একলা বিকেলে শুধুই তোমার প্রতীক্ষায় 


তুমি আকাশ জুড়ে বৃষ্টি হয়ে ঝরো

আমি তোমার নেশায় মাতাল হয়ে দু চোখ বুজে ভিজি

তুমি দুর পাহাড়ে অলকানন্দা হও

আমি অধীর হয়ে তার উৎসখানি খুঁজি 


তুমি মেঘ-চুলেতে কলাবতী ফুল গোঁজো

আমি তোমার ঐ মেঘের দেশে হারিয়ে যেতে চাই

তুমি পুর্ণিমাতে জোৎস্না হয়ে ওঠো 

আমি প্রাণের পরে স্পর্শ তোমার পাই 


তুমি জীবনের বিষাক্ত নীল শরীরে শঙ্খিনি সাপ হও

আমি ছোবল পেতে আমার জিভ এগিয়ে দিই

তুমি শীতের দুপুরে কুসুম গরম রোদ

প্রিয়া , আমি মাদুর পেতে গা এলিয়ে দিই।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance