STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy Inspirational Others

3  

Debashis Bhattacharya

Fantasy Inspirational Others

জনমে জনমে চাই যে শুধু

জনমে জনমে চাই যে শুধু

1 min
151

জনমে জনমে চাই যে শুধু 

তোমাকেই কাছে পেতে

জানিনা তুমি আসিবে কিনা

মোর সুশোভিত হৃদয়-মালঞ্চ প্রাঙ্গনে

যেথায় আমার অশ্রু-সলিলে

প্রেমবারি সিঞ্চনে

মুকুলিত হয়ে তাকায়ে রয়েছে

তব মুখপানে চেয়ে

একটি কমল পাপড়ি মেলে

তব চরণযুগল চুম্বিতে

ন্যায়-অন্যায় বোঝেনা সে কিছু

জানেনাতো কোনো ভাষা

বলিতে পারেনা পরানের কথা

নীরবে সহে সে ব্যথা

তবু সে থাকে প্রতীক্ষাতে

তোমার আগমনের

মাতিয়ে দিয়ে যাও হে নিত্য

আলোকিত করে মম চিত্ত

চায় একদা ঝড়িয়া পড়িতে

সমর্পন করে তোমাতে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy