হৃদয়ে আমার
হৃদয়ে আমার
গুমরে গুমরে হৃদয়ে আমার
কে কাঁদে হয় !
কেন হে প্রভু সংসার মায়ায়
বেঁধেছ আমায় !
স্নেহ সৌহার্দ্যের অমৃত
আমার ভাগ্যে নেই,
যে পথে যাই, কেউ যেন
দিশেহারা করে তাই।
দুঃখে তৈরী জন্ম জাতক মোর
সুখের নেই ঠিকানা ,
আমার ভাগ্য পাষাণে গড়া
দুঃখ জীবনে আনাগোনা । োো
জীবন বীণার তার ছিঁড়েছে
কি গান গাইবো আর
কোকিলের কুহু নীরব আজ
দুঃখে মন যে ভার ।
নাম ধরে কে ডাকছে যেন
যেতে হবে তার সাথে।
প্রভু হে আমার নিয়ে চলো
আমার হাত ধরে হাতে ।।
