STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Others

2  

Debashis Bhattacharya

Abstract Others

হোক সে জীবন অনিত্য

হোক সে জীবন অনিত্য

1 min
233

অরুণোদয়ের আশায় নেশায়

দাঁড়ায়ে চন্দ্রমা

গগনে আসিয়া হাসিল অরুণ

মরমে শিহরিয়া

জ্বালা যন্ত্রণা সহিতে নারে

কহে নিরবে নিভৃতে

গগন পানে তাকায়ে

রাখো হে ঢাকিয়া মম রূপ জোৎস্না

অমানিশা দাও ভরায়ে

রবি ও শশির হবে না মিলন

বিধাতা করেছে বিধান

সুখের আলোয় জাগায় মোহ

হয়েছি সদাই বঞ্চিত

দুঃখ যদি বা দিয়াছে ব্যথা

বেদনাভরা জীবনে

সহন শক্তি পেয়েছি যে তাই

রাখিতে তোমায় স্মরনে

আলোর নিকটে কলঙ্ক আঁধার

আঁধারে আলোর প্রভাব

দিবা নিশি তাই আসে আর যায়

হাসায়ে, কভূ কাঁদায়ে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract