STORYMIRROR

Manjula Acharya

Abstract Others

3  

Manjula Acharya

Abstract Others

এক মুঠো নীলাকাশ

এক মুঠো নীলাকাশ

1 min
178

দেখেছ কি বন্ধু দেখেছ কি

    স্বপ্নে নীলাকাশ দেখেছ কি

জীবন জঞ্জাল ফাঁকে ফাঁকে

     সময় একটু পেয়েছো কি

হিসাবী দুনিয়া হিসাবে পাগল

     হিসাবের ফর্দ চলে বেড়ে

ভালোবাসার ফুলের সৌরভ

      পারেনা জানতে যায় উড়ে

দুঃখ ভুলতে যে মদিরায় ডোবে

      বুকের যন্ত্রনা কমেছে কি

জেনে-বুঝে সে যে জালে জড়িয়েছে

      সে জাল ছিঁড়তে পারবে কি

খুঁজতে গিয়ে গো হারালো যে সব

      সে অতীত আর ফিরবে কি

ধোঁয়াশায় একমুঠো নীলাকাশ

       জীবন বেলায় আসবে কি?



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract