STORYMIRROR

Manjula Acharya

Inspirational Others

3  

Manjula Acharya

Inspirational Others

এ কি হাহাকার

এ কি হাহাকার

1 min
128

জীবনে উঠেছে চাপা ঝড়

বুক কাঁপে কেন থরথর

সেদিন মাঝারে কি যে হাহাকার

বলিতে নারি গো দুঃখ আপার ।

প্রভু মোর, সখা মোর দাও শক্তি

তোমারি তরে থাক অচলা ভক্তি

খুঁজে পাবো আমি পথ যে মুক্তির

জীবন হবে যে মোর চিরশান্তির ।

কালো বাদলে যে সোনার রেখা

নিরব নয়নে শুধু মন ভরে দেখা

মন ভিজে যায় ওগো অশ্রু জলে

মন ময়না কাঁদে যে কিছু না বলে

জানিনা প্রভু ওগো একি খেলা তব 

সুদূর আকাশে যে ছবি নব নব

আসে আর যায় সজল নয়নে

একি যাতনা প্রভু মনের কোণে

কবে যে দেখিবো হাসিমাখা মুখ

বুক যে জুড়াবে পেয়ে শান্তি সুখ

মন ভরে যাবে খুশির ঝরনায়

আনন্দ সাগরে ডোবাও আমায় ।।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational