STORYMIRROR

Khatunia Jotsna

Inspirational

4  

Khatunia Jotsna

Inspirational

যন্ত্রণাদহ 🔼

যন্ত্রণাদহ 🔼

2 mins
318


⛲





কবিতা - যন্ত্রণাদহ  ⬆️

কবি - জ্যোৎস্না জরি 


.

বিশ্বাসভঙ্গের কষ্টটা 

আজকাল খুব একটা 

মনে রাখি না...  

. 

মানুষগুলো কতরকম 

রঙ মেখে হাজির থাকে 

দেখে মনে হবে 

আহা ! কত হিতৈষী ওরা 

সম্পর্কগুলো স্বার্থের সুতোয় 

কত রঙ বেরঙের নকশা 

তোলা...  

.

পথ হারাবার ভয় 

ক্রমাগত থেকে যায়... 

চোখের আড়ালে রক্ত ঝরে 

দু' ফোঁটা কান্না এসে 

মুছে দেয় না ব্যথা 

. 

এত অবিশ্বাস আর 

বিশ্বাসভঙ্গের ধারাপাত দেখেছি 

তবু বিশ্বাস ভাঙতে 

পারি না এখনো 

. 

পলাতক সুখ বুকের ভিতর 

গুমরে কাঁদে 

ফাঁদে ফেলার ফন্দি ফিকির 

কে কোথায় পেতে যায় 

হিসেব বুঝি না তার 

অবুঝ মন বিশ্বাসের লাটাইয়ে 

তবুও ঘুড়ি উড়ায় ।  





🌀


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational