চিন্তার আবাহন
চিন্তার আবাহন
চিন্তার আবাহন
নিখিল মিত্র ঠাকুর
৯/১/২৪
মেঘের অবগুণ্ঠন কি আকাশের ভালো লাগে?
বোধ হয় ভালো লাগে না!
তাই,মেঘ বুকে এলে,
আকাশ মুখ গোমড়া করে।
মেঘও আকাশের বুকে থাকতে চায় না বেশিক্ষণ,
পৃথিবীর ডাকে বৃষ্টি হয়ে ঝরে পড়ে।
আকাশের বুক তখন শূণ্য হয়ে যায়।
আকাশ ব্যাকুল হয়ে,
বাতাস দিয়ে মেঘকে ডাকে নিজের বুকে।
চিন্তার অবগুণ্ঠন মনের ভালো লাগে না,
মন গোমড়া থাকে সারাক্ষণ।
চিন্তাও থাকতে চায় না মনে বেশিক্ষণ,
উড়ে যায় সময় মতন।
কিন্তু, চিন্তা শূণ্য মন যে গাছ হীন বন,
করতে পারে না অস্তিত্ব জ্ঞাপন,
তাই মনে সদা চিন্তার আবাহন।
