STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics Fantasy

4  

Nikhil Mitra Thakur

Classics Fantasy

ছাড়বো না তোমায়

ছাড়বো না তোমায়

1 min
283

ছাড়বো না তোমায়

৯/৫/২৩


জেগে ওঠে প্রাণ তোমার গানের সুরে,

আর কতকাল থাকবে তুমি ছেড়ে।

এবার এলে তোমায় আর ছাড়বো না,

তোমার কোন বাহানা তোমরা শুনবো না।

বিশ্বকবি তুমি আছো প্রাণের মাঝে,

তাইতো মোদের জীবন বীণা বাজে।

জেগে ওঠে প্রাণ তোমার গানের সুরে,

আর কতকাল থাকবে তুমি ছেড়ে।


সাহিত্যের দেবালয়ে পুজি গো তোমারে,

বহুকাল হল এসো ফিরে এবারে।

স্বার্দ্ধবর্ষ শেষে দেবো মনের জোছনা ঢেলে,

তোমায় একবার নিজের কাছে পেলে।

এসো গো,এসো প্রাণের ঠাকুর হেসে হেসে,

ডুবাও আমাদের তোমার আবেশে।

সাহিত্যের দেবালয়ে পুজি গো তোমারে,

বহুকাল হল এসো ফিরে এবারে।


জেগে ওঠে প্রাণ তোমার গানের সুরে,

আর কতকাল থাকবে তুমি ছেড়ে।

ছন্নছাড়া আজ আমরা সাহিত্যের পরিসরে,

তোমায় বিনা রুচি নেই আহারে বিহারে।

এসো গো রবি ঠাকুর চেপে সোনার তরী 

নিয়ে সাহিত্যের অলংকার ভরি ভরি।

জেগে ওঠে প্রাণ তোমার গানের সুরে,

আর কতকাল থাকবে তুমি ছেড়ে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics