বরফ ঢাকা
বরফ ঢাকা
টুপটাপ চুপচাপ হচ্ছে বরফের বৃষ্টি,
বন্ধ জানালায় দাঁড়িয়ে দেখি অপূর্ব সৃষ্টি।
শুভ্র রেশম কাপড়ে ঢাকা লাগে এই বিশ্ব
যেন শান্তির পতাকা উড়ছে সর্বত্র,অপূর্ব এ দৃশ্য।
পৃথিবী ঢেকেছে মুখ আজ শীতল সাদা ফেনায়
টুপটাপ ধ্বনি বেজে চলেছে আজ তার বীণায়।
সাদা রেশমের ওড়নায় মুখ ঢেকে রেখেছে শ্বেতপরী
পরনে তার ঝকঝকে তকতকে দুধ - সাদা শাড়ি।।
জুঁইফুলের মত বৃষ্টিকনা অঙ্গে মেখে নাচে ধরা
সুদূর আকাশ পাঠালো যেন এই সৌন্দর্যের পসরা।
ছেয়ে গেছে এ পৃথিবীটা যেন আজ শ্বেত সোনায়
ধরনীর অপূর্ব সৌন্দর্য সুধা ঝরেছে কানায় কানায়।
সত্য সুন্দরের ঘণ্টাধ্বনি আজ বাজে দিকে দিকে
বিস্মিত স্তব্ধ আমি পবিত্র এই সৌন্দর্য সুধা দেখে।

