STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

বন্ধুত্ব

বন্ধুত্ব

1 min
132

সে যে আমার একমুঠো নীলাকাশ 

সে যে আমার দখিনা বাতাস

সে যে বুনো ফুল ওগো সবুজ ঘাস

সেথায় যে মোর নিভৃত বাস 


সে যে ঝরঝর ঝরনার কলরব 

সেথায় শুধুই ওগো সম্প্রীতি সম্ভার

কোলাহলের অন্তরালে একান্ত সে নীড়

মনের নিভৃতে আনাগোনা, থাকে না তো ভীড়


সে যে রামধনু রঙ মাখা

মনে প্রাণে সযত্নে রাখা

কখনো সে যে পলাশের আগুন

না ভোলা কত যে ফাগুন


কখনো সে যে মেঘলা আকাশ

কখনো বা আবার ভাবের প্রকাশ

কখনো হাসি খুশির ফুল ঝুড়ি

কখনো বা হাসি ঠাট্টার ছড়া ছড়ি


সে যে চির অমলিন আত্মার ডোরে বাঁধা

মুক্ত মনের সাত সুরে সে যে সাধা

যত অগোছালো কথার প্লাবন

তাতেই যে সে থাকে মগন   ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract