ভারসাম্য
ভারসাম্য
গিয়েছিলাম ব্যাং এর বাড়ী
ব্যং এর ছিল মুখ টা হাড়ি
আমি একবার দিলাম নাড়ি
ব্যাং রইল রা না কাড়ি !
আমি হলাম অবাক ভারি
যাতনা আমি সইতে নারি
ও- বন্ধু আমার প্রথম সারির
নির্বাক কেন বুঝতে নারি !
অনেক পরে সে খুলল মুখ
শোনালো তার মনের দুখ
বৃষ্টি হয়নি তাই নেই সুখ
ভর্তি হয়নি পুকুর টুক !
জলা সোঁতা নেই কোথাও
স্যাতা জমি আজ উধাও
অল্প বৃষ্টি মাঠের মাঝে
চাষিরা সেখানে চারা গোজে!
'কোথায় বন্ধু ছাড়ি ডিম
ভেবেই যাচ্ছে মোদের দিন'
- ব্যং বন্ধু বললো আমার ,
হৃদয় টা যে নড়ল আমার ...
সত্যিই , এ কেমন এলো যে দিন
ব্যাং এ দের তো খুব দুর্দিন !
বৃষ্টি হয়েছে অল্প স্বল্প
চাসও হয়েছে যা ছিল কষ্টকল্প
উধাও হয়েছে ব্যং এর গান
ঘ্যাঁগর ঘ্যাঁগর ঘ্যাঁগর সে তান !
বর্ষা কালে ওটাই ছিল মজার গান শোনা
ঝম ঝমা ঝম বৃষ্টি মাঝে ব্যং এর আনাগোনা
পরিবেশের বদলে অনেক প্রাণী আজ উধাও
শক্ত হচ্ছে দিনের দিন ভারসাম্য রক্ষাটাও!!
......................................................
