STORYMIRROR

TUHIN SAJJAD SK

Abstract Inspirational

3  

TUHIN SAJJAD SK

Abstract Inspirational

ভাঙ্গা গড়ার কথা

ভাঙ্গা গড়ার কথা

1 min
207

বারোমেসে হাড় হাভাতে

পান্তাভাতে লঙ্কা পেঁয়াজ

লিকার চায়ে সাঁতার কাটি

শুকনো রুটি দাঁতে কাটি

মিষ্টি বড়ই মাছের কাঁটা

চেবাই কশা সজনে ডাটা

তেল মাখানো মুড়ির সাথে

হাড় চেবাতে ভালোবাসি

স্বপ্ন দেখি আড়ে হাতে

হতাম যদি রাজার ব্যাটা

সোনার ভাত ছড়িয়ে দিয়ে

বাবুই পাখি ডাকতাম তবে

সুখের পায়রা সাথে নিয়ে

জীবন দর্শন পড়াতাম

ভোরের বেলা সন্ধ্যা দিয়ে

নর্তকীদের সাজাতাম

আমার রোজা রাখত লোকে

বুঝিয়ে দিতাম তফাৎ খানা

আমার ক্ষুধা ওদের পেটে

জানান দিতাম ধনীর রেশ

আমার অশ্রু ওদের চোখে

বুঝত ওরা আমার ক্লেশ

মন যে আমার আষাঢ় মাস

মস্তিষ্কে খরা

হাত পা যায় নিশপিশিয়ে

শরীর বড়ই মনোরমা!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract