STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

আমার রাজত্বে

আমার রাজত্বে

1 min
234

N ov.24   Kingdom  Team A


আমার রাজত্বে 

মানিক চন্দ্র গোস্বামী


আমি যদি হতাম রাজা, আমার রাজত্বে;

প্রজারা সব আইন কানুন মানতো নিঃশর্তে।

নিয়ম মেনে চলতে সবাই বাধ্য হতো ঠিক,

কাজের নাম ফাঁকি দিলে শাস্তি ততোধিক।

সুশৃঙ্খল প্রজারা সকল সময়ের দাম দিয়ে,

প্রাধান্য দিতো কাজকে সবাই, সংগঠিত হয়ে।

রাজা আমি, দায়িত্ব আর কর্তব্যে অবিচল;

প্রজাদের কাছে খুশিটুকু থাক জীবনের সম্বল।

আমি যদি হতাম রাজা, দুর্নীতি দূর করে;

সৎ, সাহসী, নম্র, বিনয়ী, মানুষ হতো ঘরে।

উদার হতো, কর্মঠ হতো,রইতো তারা সুখে;

সমস্যারই সমাধান তারা করতো হাসি মুখে।

শান্তির বাণী ছড়িয়ে দিতাম প্রতিবেশীদের ঘরে,

বিবাদ ব্যতীত মানুষের মনে মিত্রতা ধরা পরে।

লোভ, লালসা রইবে না আর আমার প্রজার মনে,

ধনী দরিদ্রর বিভেদ ভুলে,বসতো একাসনে।

চরিত্র হতো সুন্দর আর স্বভাব অনুপম,

পরিশুদ্ধ মনের আড়ালে রইতো ব্যতিক্রম। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics