STORYMIRROR

Manik Chandra Goswami

Tragedy Classics

4  

Manik Chandra Goswami

Tragedy Classics

বিষবৃক্ষ

বিষবৃক্ষ

1 min
18

মানিক চন্দ্র গোস্বামী 

অবক্ষয়ের সমাজে ধরেছে
দূর্নীতির ঘূণ,
নৈতিকতার অধঃপতনে
লুপ্ত হয়েছে গুণ।
মানব সত্ত্বা হারিয়ে গেছে 
ক্রূরতা মনে প্রাণে,
পুড়ে যাচ্ছে সমাজ কাঠামো 
বিদ্বেষেরই  আগুনে।
হারিয়ে গেছে নীতি, উপদেশ 
উপেক্ষা চোখের ভাষায়,
স্বভাব চরিত্র নিম্নমুখী 
হড়পার স্রোতে ধায়।
মানুষের চোখে লোভের দৃষ্টি,
তৃষ্ণা বাড়ছে লালসায়,
ধনী হতে চায় অধিক ধনী
গরীবেরা আজ অসহায়।
শিক্ষা গেছে, অপসংস্কৃতি,
নেই কোনো প্রতিকার,
শিঁড়দাড়া গুলো ন্যুব্জ হয়েছে 
বাঁচার নেইকো অধিকার।
শিরায় শিরায়, রন্ধ্রে রন্ধ্রে 
ছড়িয়ে পড়েছে বিষ,
জহর জ্বালায় জ্বলছে মানুষ 
জ্বলছে অহর্নিশ।
বিষবৃক্ষের শেকড় প্রথিত
গভীর হৃদয় জুড়ে,
উর্বর জমি নিঃশেষিত 
কাঁটা গাছের ভিড়ে।
মুখের ভাষায় গালমন্দ
বাক্যে দহন জ্বালা,
উচ্চ শির আজ ভূলুণ্ঠিত,
বিনম্র বোধেতে তালা।
          xxxxx


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy