STORYMIRROR

Manik Chandra Goswami

Romance Tragedy

4  

Manik Chandra Goswami

Romance Tragedy

খোলা জানালা পথে

খোলা জানালা পথে

1 min
12

মানিক চন্দ্র গোস্বামী 

প্রেমিক মনের খোলা জানালা পথে,
যে আবেগ গুলো ফুরুৎ করে ডানা মেলে যায় উড়ে,
কঠিন প্রাণে ধাক্কা খেয়ে শূন্যে বেড়ায় উড়ে 
তবু তার প্রবেশ নিষেধ তোমার বদ্ধ ঘরে।
প্রাণের কথায় আন্তরিকতার ছোঁয়া,
তবুও তোমার মনটা পায়না খুঁজে,
অবিশ্বাসের মোড়কে বাঁধা কৃত্রিম গোঁসা ঘরে,
আগল দিয়ে রইলে বসে চক্ষু দুটি বুজে।
তোমার এমন উদাসীনতায় দ্বন্দ্ব জাগে মনে,
ভুল পথে কি পা বাড়িয়ে জ্বলছি হুতাশনে।
বিস্তৃত এই হৃদ সাগরে একবার ডুব দিয়ে,
দেখতে তুমি কেটেই যেতো যতেক সংশয়ে।
বদ্ধ মনের ভয় ভাবনা বাড়ায় দোলাচলে,
অন্তরঙ্গ ভালোবাসায় সুখ পাখি ডানা মেলে।
অন্তরের এই আকাশ নীলে দিগন্ত সুবিশাল,
খোলা বাতাসে মন ভাসিয়ে কাটিয়ে দেবো কাল।
লোকলজ্জা, ঘরের বাঁধন রাখলো তোমায় বেঁধে,
হেলায় তুমি ফিরিয়ে দিলে শতেক অনুরোধে।
মনের জানালা রইলো খোলা সারাটি জীবন ধরে,
সুখ পাখিটা সেই যে গেলো , আর এলোনা ফিরে ।
              xxxxx



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance