STORYMIRROR

Manik Chandra Goswami

Classics Inspirational

4  

Manik Chandra Goswami

Classics Inspirational

জীবন তরী

জীবন তরী

1 min
0

 মানিক চন্দ্র গোস্বামী 

 ভব নদীর এই পাড়েতে ভাসছে নৌকা খানি,
মাঝে মাঝে ঝোড়ো হাওয়ায় কাঁপছে জনপ্রাণী।
নদীর বুকে ঢেউ এর নাচন, চঞ্চল স্রোতে টান,
একলা মাঝি হাল ধরেছে, নৌকা ভাসমান।
পাপের বোঝা বড্ডো ভারী, নৌকা বুঝি ডোবে,
যাত্রীর ভালে চিন্তার ভাঁজ, প্রকাশিছে হাবে ভাবে।
ও পাড়েতে আঁধার ঘেরা, দৃষ্টিতে নেই দেখা,
তবুও সেথা হবেই যেতে, কপালে আছে যে লেখা।
জীবন তরীর যাত্রা শুরু, খুশির আনন্দ লোকে,
ক্রমেই আলো কমতে থাকে, আঁধার নামে চোখে।
সারা জীবনে ঘাম ঝরেছে, প্রচুর পরিশ্রমে,
ক্লান্ত জীবন বিশ্রাম পায়, অপার অনন্ত ধামে।   
                 xxxxx


Rate this content
Log in

Similar bengali poem from Classics