আমার মনের কল্পনাতে
আমার মনের কল্পনাতে
আমার মনের কল্পনাতে
রং মেশালো কে
আমার হৃদয় মালঞ্চ আঙিনায়
প্রেমের বীজ বপিল কে
সে কি তুমি
আঁধার ঘনায়ে আসে যখন
রোদ্দুর সন্ধ্যায় করে রোদন
তৎপর হয়ে ঢেউগুলি সব
আছড়ে পরে যখন
তখন তুমি দাঁড়িয়ে থাকো
আমার পানে চেয়ে
জোৎস্নার আলো মেখে
বোঝাতে যে চাও অনেক কথা
শিশিরে ভেজা চাদর ঢেকে
শরতের প্রভাতে
আমার মন যমুনা উতাল হয়ে
এঁকে বেঁকে যায় মাতাল হয়ে
কোন সে তোমার আকর্ষণে
জানেনা কেহ ত্রিভুবনে
আমি যে শুধু চিনিগো তোমায়
হৃদয়ে তোমার লেখা নামটি আমার
আংটি করে রেখেছো ধরে
তন্দ্রা এলে দেখবে বলে
তাইতো ভাবি করবো কি বা
তোমা বিনা কেউ নয় সাচ্চা
আগলে রেখেছো যতনে সদা
সোঁপেছি তোমাতে পরান সখা
