STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

4  

Debashis Bhattacharya

Fantasy

আকাশ যদি হয় পৃথিবী

আকাশ যদি হয় পৃথিবী

1 min
243

আকাশ যদি হয় পৃথিবী

হবো মেঘ আমি উতলা 

থাকবো উড়তে সারাটি জীবন

না পেলে সাগরে ঠিকানা

 

তাকিয়ে তোমার মুখের পানে 

হবো জোৎস্নাময়ী গগনে

দিবো রশ্নি সব উজাড় করে

নবরূপেতে তোমায় সাজাতে 


বায়ু হয়ে বয়ে যাবো দেশান্তরে 

শ্বাসরূপে তব অন্তরে

উদ্ভাসিত তারা হয়ে গগনে

দেখিব তোমায় আঁধারে


এ মন আমি পাগল প্রেমী

আলোকোজ্জ্বলে পিপীলিকা

জীবনটা শুধুই কাঁটার ঘুগুর

না পেলে তোমার দেখা


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy