STORYMIRROR

Pompa Pal

Abstract Romance Tragedy

4  

Pompa Pal

Abstract Romance Tragedy

শেষ কথা

শেষ কথা

2 mins
32

সেদিন যখন ভীষণ অভিমান নিয়ে বললাম, তুমি আমাকে অনেক কষ্ট দাও। বিশ্বাস করো, আমি একটু ভালোবাসা চেয়েছিলাম! অথচ, তুমি আড়ালে থাকা কথাটা বুঝতে পারোনি। তুমি ভাবলে আমি অভিযোগ করছি। বললে, "তবে এই কষ্টের অবসাদ ঘটুক। তোমাকে আর কষ্ট পেতে হবে না। আমাদের পরিচয়টা শেষ হোক।" আচ্ছা, তোমার কীভাবে মনে হয়েছিল, সম্পর্কে বিচ্ছেদ আনলেই আমি ভালো থাকবো? আমাদের কথা না হলেই আমার ভালো হবে? কথা না বললেই আমার কষ্ট দূর হয়ে যাবে? তবে তুমি কখনোই আমার ভালোবাসাটা বোঝোনি। আমিই ব্যর্থ তোমাকে ভালোবাসতে।

তুমি বললে, "ভালো থেকো। আমি ভেবেছিলাম, আমি থাকলেই তুমি ভালো থাকবে। কিন্তু এখন বিপরীতটা হচ্ছে। আমি থাকাতেই তোমার কষ্ট হচ্ছে।" 

অথচ, তুমি বোঝোনি, তুমি একটু ভালোবাসা দিলেই আমি অনেক ভালো থাকতাম। তুমি দিয়ে গেলে এক আকাশ সমান কষ্ট। যা বয়ে বেড়াতে আমার নিশ্বাস বন্ধ হয়ে আসছে। বেঁচে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে।

আমার ভালো কিছু না হলেও যেনো তোমার কারণে আমার ক্ষতি না হয়। হ্যাঁ, কোনো ক্ষতি হয়নি। রাতভর জেগে থাকাটাতো পুরনো অভ্যাস। চোখের নিচের কালো দাগগুলোও ঐ অভ্যাসেরই চিহ্ন। হুটহাট কেঁদে ফেলাটা তো জন্মগত অভ্যাস। মাথা ব্যাথাটাও অভ্যাসগত।

বললে, "আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।" অথচ, আমার প্রতিটা নিশ্বাসে তুমি মিশে গিয়েছিলে! আমি চাইলেও তা ঠিক করতে পারিনি। 

বললে, আমার লাইফে কেউ একজন আসবে আর সে আমাকে আমার কল্পনার চেয়েও বেশি ভালোবাসবে।

 আমি বললাম, "সেই মানুষটা তুমি হলে কি হতো?" তুমি উত্তর দিলে না। তখন বুঝে নিলাম, তুমি আমাকে চাওনা। তাই আর কথা বাড়াতে ইচ্ছা হলো না। জোর করে কাউকে রেখে দিলেও তো সে পালাবার চেষ্টা করবে। জোর করে কি আর ভালোবাসা হয়, বলো?

 সবশেষে তুমি বারবার বললে, "নিজের যত্ন নিও। নিজের খেয়াল রেখো। নিজেকে ভালো রেখো। পড়াশোনাটা ঠিকমতো করবা।"

 কান্নার মাঝেও একটু হাসি এনো। লোকটা তবে আমার কথা একটু হলেও ভাবে! 

অথচ, তারপর থেকে কখনো আগের মতো নিজের যত্ন নেওয়া হয়নি। নেওয়ার সাধ জাগেনি। আগেরমতো পড়ার ইচ্ছে হয়নি। 

অতঃপর, তুমি বিদায় জানালে আমার জীবন থেকে। ভালো থাকতে বলে, ভালো থাকতে না পারার কারণগুলো ছেড়ে গেলে.....!! 


Rate this content
Log in

Similar bengali story from Abstract