অন্যরকম রাখীবন্ধন
অন্যরকম রাখীবন্ধন
রাখীবন্ধন উৎসবটা মূলত বাঙালিদের মধ্যে শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গ এর সময় হিন্দু ও মুসলমান এই দুই জাতির মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখার জন্যে।
কিন্তু আমাদের সকলের কাছে রাখীবন্ধন উৎসব এর মানেটা এখন একদম আলাদা হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভাই বা বোনের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ। আসলে আমিও এই দলের মানুষের মধ্যেই পড়ি।
এই রাখীবন্ধন উৎসবকে কেন্দ্র করে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে আমার জীবনে।
আমার কোনো ভাই বা দাদা কেউ ছিল না। আমি প্রায় চার বছর আগে এই রকম একটা রাখীপূর্ণিমার দিন পড়তে যাই। যথারীতি আমার সব বন্ধুরা তাদের ভাই বা দাদা কে রাখী পরাবে বলে স্যারকে বলে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়ার জন্যে। সবাই ছুটি নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যায় আর আমিও বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ি।
হঠাৎ করেই আমাকে পিছনদিক থেকে একটা ছেলেদের গলার আওয়াজ দিয়ে কে যেনো ডাকলো আমায়। পিছনে ঘুরে দেখি স্যারের বাড়ি পড়তে আসা এক দাদা আমায় ডেকে বলছে চলে যাচ্ছিস কেনো আমায় রাখীটা পরিয়ে দিয়ে যা তুইও তো আমার বোন। কথাটা শুনে আমার এতোটা আনন্দ হলো এতো ভালো লাগলো যে সেই অনুভূতি টা বলে বোঝানোর মতো না। কি করবো বুঝতে না পেরে পাশের একটা দোকান থেকে একটা রাখী আর একটা চকলেট কিনে নিয়ে দাদাকে পরালাম আর চকলেটটা মিষ্টির বদলে খাইয়ে দিলাম।
দাদা বললো "পরের বার থেকে কিন্তু রাখী পরানোর কথা মনে করিয়ে দিতে না হয়, বুঝলি"। তারপর বললো "কি গিফট্ চাই শুনি" ,আমি বললাম "গিফট্ এর কি দরকার আশীর্বাদ পেলেই হবে" । হেসে দাদা বললো "বেশ এই নে এই টেডি বিয়ার টা তোর জন্যে পছন্দ হয়েছে তো?" আমি বললাম"হ্যাঁ না হওয়ার কি আছে"।
তারপর থেকেই আমি আর দাভাই এতো ক্লোজ যে না বললে কেউ বুঝতেই পারবে না যে আমরা রক্তের সম্পর্কের কেউ কারোর দাদা বোন না।
আসলে কথায় আছে না যে অনেক সময় রক্তের সম্পর্কের চেয়েও অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক হয়।
গত চার বছর ধরে দাভাই আমাকে সব সমস্যার সমাধান করার জন্য সবার আগে এগিয়ে আসে। আমি কিছু না বললেও দাভাই ঠিক বুঝে যায় আমার কি হয়েছে। দাভাই আমার সিক্রেট keeper। আমার বাড়ির সবাই দাভাইকে অনেকটা ভালোবাসে আর দাভাইয়ের বাড়ির সবাই ও আমাকে অনেক অনেক ভালোবাসে। আসলে আমাদের সম্পর্কটা অনেক বেশী স্ট্রং।
দাভাইকে নিয়ে যাই বলি না কেনো সবটা কম পড়ে যায়। সত্যি সেদিন যদি পিছনদিক থেকে ডাক টা না আসতো তাহলে হয়তো আমি সত্যি দাভাই এর মতো মানুষকে জীবনে পেতাম না।
প্রত্যেক বার রাখী আসে আর এই ঘটনাটার কথা মনে পড়ে যায়।।
