STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Others

2  

Partha Pratim Guha Neogy

Abstract Others

প্রথম পাতা

প্রথম পাতা

1 min
74

মা -বাবার ইচ্ছা অনুযায়ী সংবাদপত্রের প্রথম পাতায় নাম ওঠানোর কথা ছিলো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, বিপ্লবের । সবার আশা ছিলো ওর উপর। বাবার সবথেকে বেশি।


শেষ পরীক্ষার দিন সে পকেটে একটা ছোটো শিশি নিয়ে গেছিলো সে। পরীক্ষার শেষে শিশিতে মুখ লাগিয়ে পুরোটাই শেষ করেছিলো এক ঢোকে। পাঁচ মিনিটেই সব শেষ।


কাউকেই হতাশ করেনি সে। সংবাদপত্রের একেবারে প্রথম পাতায় নাম উঠিয়েছিলো, বিপ্লব ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Abstract