STORYMIRROR

Kabita Rakshit

Tragedy

4  

Kabita Rakshit

Tragedy

যমুনা

যমুনা

1 min
335

যমুনার এবার হলো কি

লালকেল্লাকে ডোবালো!

এমন তো আগে হয়নি কখনো

সব্বাইকে ভাসালো।

ঘর, বাড়ী, গাড়ী সবই দেখি

জলের তলায়।

মানুষগুলো হাঁটছে সব

জল দেখি গলায় গলায়।

যতদিন যাবে সবই কী

জলের তলায় যাবে?

সুন্দর পৃথিবীটাকে কী

জলেতেই খাবে?

গাড়ী, বাড়ী সব হয়েছে

জলের কুক্ষিগত।

মানুষের জীবন হেলায় ফেলায়

কত প্রাণ হলো হত।

    ------------------



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy