STORYMIRROR

Debashis Roy

Classics

4  

Debashis Roy

Classics

যাত্রাপথে

যাত্রাপথে

1 min
500

হেঁটেছি পাড়াগাঁয়ের মলিন-মেঠো পথে...

সাক্ষ্য রেখেছি নিরন্নের মহা-ভুঁড়িভোজে,

সাক্ষী থেকেছি হতদরিদ্রের লজ্জা নিবারণে

প্রমাদ গুনেছি বুদ্ধিহীনার তীব্র রোষানলে;  


ছুটেছি ব্যস্ত শহরের গুপ্ত গলিপথে...

খুঁজে পেয়েছি নিজেকে বহু মহতের স্মৃতিপটে,

ফিরে এসেছি আদর্শের অকাল অবসানে

তীব্র আঘাত এনেছি বয়ে ভগ্ন-মনরথে।


উড়েছি অনায়াসে মুক্ত আকাশ-পথে...

ভাস্বর আজও সবই ক্ষীণ-সঞ্চয়ী মনে,

সাগর-পাহাড় কতনা গহন-অরণ্য মাঝে

একাকার দেখি যাত্রাপথে সম-অসমতলে।


ভেসেছি অন্তহীন অথই সাগর জলে...

পাঞ্জা লড়েছি মুহুর্মুহু নিশ্চিত মৃত্যুর সাথে,

প্রকৃতির সাথে প্রকৃতি হয়েছি প্রকৃতিরই কোলে

উদিত হয়েছি পূবের কোণে রঙিন রবির সাথে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics