STORYMIRROR

Amaresh Biswas

Classics

3  

Amaresh Biswas

Classics

থেকে যাওয়ার ইচ্ছা

থেকে যাওয়ার ইচ্ছা

1 min
783

কে কবে থেকেছে চিরকাল পৃথিবীতে

একদিন সকলকেই সব ফেলে চলে যেতে হবে

সব বুঝি তবু কেউ বুঝতে চাই না কিছুতেই

আকড়ে পড়ে থাকতে চাই চিনে জোঁকের মত

পৃথিবীর রূপ রস গন্ধ শুষে নিতে নিতে

ভুলে যাই একদিন সব ত্যাগ করে চলে যেতে হব

আগাছাতে চারিদিক ভরে গেছে একেবারে

জঞ্জাল ইতস্ততঃ ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়

পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সবাই বড় সচেতন

মাটি ছেড়ে সবাই এখন আশ্রয় নিতে চায়

উচ্চ থেকে উচ্চতর গগনচুম্বী অট্টালিকায়

অপরাধের দায় কেউ চায় না কাঁধে তুলে নিতে

শুধু চায় চিরকাল থেকে যেতে এই পৃথিবীতে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics