STORYMIRROR

Siddhartha Singha

Classics

3  

Siddhartha Singha

Classics

থাক না তোমার

থাক না তোমার

1 min
330

থাক না তোমার


সিদ্ধার্থ সিংহ


থাক না তোমার প্রাসাদোপম অট্টালিকা শহর এবং সাগর পারে

থাক না তোমার গাড়ির সংখ্যা জামার সঙ্গে রং মিলিয়ে

থাক না তোমার নামের পাশে দেশ-বিদেশের ডিগ্রি নানা

থাক না তোমায় ছোঁয়ার জন্য হাজার হাতের নিশপিশানা

থাক না তোমার মুকুট জুড়ে পালক, শুধু পালক গোঁজা

থাক না তোমার বাহুর পাশে নবগ্রহের শান্তি কবচ

থাক না তোমার আরও আরও, আরও আরও অনেক কিছু


আমার শুধু কয়েকটা ঘাস, এক চিলতে মেঘের দিশা

এবং ছোট ছেলের মুখে এক টুকরো সরল হাসি।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics