STORYMIRROR

Nandita Pal

Romance Tragedy

1  

Nandita Pal

Romance Tragedy

সোনালী দিন

সোনালী দিন

1 min
802


মধ্য গগনে বয়স যখন


পিছনে অনেক রোদ্দুর


সামনে শেষ যেন ছুঁয়ে ফেলা যায় ।




হাত বাড়ালেই প্রথম দেখা:


চোখ বুজলেই শৈশব


মন পাওয়া না পাওয়ার সমঝোতা করে নিতে চায় ।




স্বপ্নের থেকে স্বপ্ন গড়ি এখন


প্রজন্মের নতুন স্বপ্ন


মন আহ্লাদে একসাথে সেই স্বপ্ন গড়তে চায় ।




পরিপূর্ণ মন এখন,


(সব)সম্পর্ক খুঁজে বেড়ায় :


ফিরে যেতে চাই পৃথিবীর সেই পরিচিত কোনটায় ।




জীবনের ছাদগুলো পরে টুপটুপ


অঝোর বৃষ্টি, মন নিশ্চুপ ।


দড়িকাটা মন প্রজাপতি হয়ে যেতে চায় ।




শুরু থেকে শেষ পরিষ্কার


কিভাবে জীবনের পরে


ছোট্ট একটু দাগ কাটা যায় ।




মধ্য গগনে বয়স যখন


পিছনে অনেক রোদ্দুর


সামনে শেষ যেন ছুঁয়ে ফেলা যায় ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance