STORYMIRROR

Nandita Pal

Abstract Romance Others

3  

Nandita Pal

Abstract Romance Others

দোলাচল

দোলাচল

1 min
259


ভারি বৃষ্টিতে চারিদিকে পথ তখন থই থই,

মনের কোনে এত সব রাগ অভিমানের পালা

সব যেন উপচে পড়েছে এদিক অদিক চারিদিকে,

কতবার ভেবেছি ডেকে আনি তোমাকে এখন ই,

ভাবতে ভাবতে কখন যেন নিজের মধ্যের

দোলাচলে খুজে পেয়েছি তোমার বর্ণমালা।


শান্ত সাধারণ এক দিনের গোধুলি বেলায়,

চোখ মেলে দেখলাম পশ্চিমে,

আবির রঙের মায়া রোদে তখন প্রেমে পড়েছে

নিশ্চয়ই কবিতা, কাব্য গল্প রচনা।

আমার ও জানো তোমায় নিয়ে লিখতে ভারি ইচ্ছে হল,

পারলাম কই ডুবে গেল যে হঠাৎ করে আলো খানা।


কি পেরেছি, কি পারিনি সেসবে আর যাই না আমি,

নিজের মধ্যে তাজমহলের খোজ পেয়েছি,

ঠান্ডা হাওয়ায় পূর্ণিমা তে একা যখন দুয়ারে,

শিরশিরে সেই হাল্কা হাওয়ায় কথা বলে অনেকে।

তুমি এসে পা ছড়িয়ে, একসাথে দেখি রূপসীকে,

চোখ খুললেই সব যেন হারিয়ে যাবে এক্কেবারে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract