STORYMIRROR

Sipra Debnath

Romance Tragedy

3  

Sipra Debnath

Romance Tragedy

স্নেহ বৃক্ষ

স্নেহ বৃক্ষ

1 min
204


শীতের নিবিড় ভরাট রাতে একদিন

চলছিল চৌকিদারী শিশির পাতের 

বিরামহীন। 

আমিও ভেবেছিলাম স্বপ্ন হবো

তোমার বুকের গহীনে

নীরব নিপুণ ঘুমের ভেতর হরেক রঙীন।

নবীন ঘাটে আমি প্রতীক্ষামান

নিঝুম পথ দিক শুনশান

আমার দেখা স্নেহবৃক্ষ

তারই ছায়াতলে চেয়েছিলাম

একখানি বিশুদ্ধ প্রেমের রাজমহল

একই বাটের বাটরুয়া হয়ে 

যাইনা কেনো পৌঁছে সীমান্তে!

হয় অনেক হারাবো নয় কিঞ্চিৎ পাবো

দুঃখ তো নেই কিছু তাতে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance