STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Romance

2  

Ratnadeep Pramanik

Abstract Romance

সন্ধ্যে ফুরোলে মানসী

সন্ধ্যে ফুরোলে মানসী

1 min
52

সন্ধ্যে ফুরোলে মানসী চলে গেলো| রেখে গেলো এক পৃথিবী নীরবতা আর তখনই,

নিঃসঙ্গতার সাথে পথ চলা শুরু হলো হৃদয়ের! সারাদিনের বোঝাপড়া শেষ করে,

জীবনের হরেক অংকের সমাধান শেষ করে, মানসী হারিয়ে গেলো অন্য ঠিকানায়| মানসী,

তুমি রেখে গেলে এক বুক শূন্য হাওয়া| তোমার নতুন বাসার কথা রয়ে গেলো গোপন|

মোমবাতির ভীতু আলোয় হৃদয় তোলপাড় চললো| জলের কাঁচে হাত রেখে, মুছে ফেললাম তোমার

গায়ের উগ্র মেয়েলি গন্ধ চারিপাশ থেকে| মানসী, তোমার অস্তিত্ব শুধু ইতিহাস, স্মৃতির আড়াল

হয়ে থেকে গেলো! তাতে অবশ্য কিই বা এসে গেলো! রাতের ঘনত্ব, সমস্ত চিৎকার মিশে গেলো

আঁধারের কালো গাম্ভীর্যে! তখন ক্লান্ত আমার চুম্বক প্রাণ, আকৃষ্ট হলো বিছানার মৃত কাঠামোয়|

কেন্নোর মতো গুটিয়ে পড়লাম মাথার চারিপাশে সারা শরীর বাঁকিয়ে! বিছানার কালো মেঠো গন্ধে

শুঁয়োপোকার মতো লুকিয়ে! এরপর সারারাত রাতঘুমে, বিরহের বীণ বেজে গেলো হৃদয়ের তারে|


Rate this content
Log in

Similar bengali poem from Abstract