সন্ধিক্ষণের অপেক্ষা
সন্ধিক্ষণের অপেক্ষা
তুই না হলে, চলে না আমার বেশ,
তুই না হলে, বিরহেই হয় দিন শেষ ।
তুই যে হয়ে গেছিস আমার একটা অঙ্গ
তোর সাথেই আমার যত অন্তরঙ্গ,
ঝগড়াঝাঁটি, খুনসুটি আর মিলমিশ
ধীরে ধীরে এভাবেই গড়ছি মোদের প্রেমের শীষ,
তোকে নিয়ে কত স্বপ্ন হচ্ছে যে রোজ বোনা
প্রতি মুহুর্তে হাজারও চিন্তারা করে আনাগোনা,
তবু ভালোবাসার ডালিতে নাই কোনো সীমানা
তুই না হলে যে আমার সত্যিই আর চলছে না ।
তুই যে আমার মনের গহিনে বাসা বাঁধা সেই অচিন পাখি,
তোরে আমি কেমন করে বল খাঁচায় বেঁধে রাখি ?
তুই যে আমার মন কাননের অবাধ খুশির দল,
তোর আগমনে আমার আঙিনা করবে ঝলমল ।
ফুটবে ফুল রঙিন বসন্তে, বাতাসে বইবে প্রেমের গান,
রাঙা হয়ে উঠবে চারিদিক জুড়াবে আমার প্রাণ ।।
হৃদ মাঝারে তোরে আমি রাখি যতন করে
যেতে চাইলে কোনো মতেই যেতে দেব না রে,
তুই ছাড়া এই আমার আমিটার নেইকো কোনো মানে,
লালন ভাষায় বলে উঠি তাই -
"মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও সনে ?"

