STORYMIRROR

Priyanka Dhibar

Action Inspirational

4  

Priyanka Dhibar

Action Inspirational

বৃক্ষময়

বৃক্ষময়

1 min
17


মাতৃক্রোড়ে লুটায়ে রয়েছে এ ভুবন,

বৃক্ষ ছাড়া অস্তিত্বহীন বিশ্বের মানব জীবন ।

প্রকৃতির জন্মদাত্রী তুমি, তুমি হলে অবিনাশ,

তোমা ছাড়া এ জগতের হবেই নিশ্চিত বিনাশ।

কি নিশ্চুপ, নিঃস্বার্থ ত্যাগ তোমার জগতের প্রতি,

মাথা নত করি বার বার দেখে তোমার এই অপার সহ্য শক্তি।

তবুও পারে না ঠেকাতে তোমায় জগতের শত নিষ্ঠুরতা,

তোমার বিনাশেই যে শুরু হয় সকলের অদম্য অস্থিরতা।

স্নেহ ভালোবাসা দিয়ে তুমি ভরিয়ে রেখেছ চতুর্দিক,

তুমি হীনা এ ভুবন মহাশূন্যে হবে দিক্বিদিক।

দিয়ে চলেছো অফুরন্ত প্রাণবায়ু তুমি চির সদাশয়,

অথচ তোমারই প্রাণ নাশে আমরা হয়েছি বারংবার নির্দয়।

জীবের শক্তি সৃস্টিতে তুমি রয়েছো সদা স্বমূলে,

তোমার শক্তি হরণে আমরা দাঁড়িয়েছি তোমারই প্রতিকূলে।

কখনও বাড়িয়ে দিয়েছি হাত, কখনও বা ফিরিয়েছি মুখ,

তুমি সর্বদাই সাহায্য করে গেছো সারাতে আমাদের অসুখ।

তোমার সর্বস্বটুকু নিংড়ে নিয়ে প্রতিনিয়ত আমরা করছি জীবনযাপন,

সারা বছর অত্যাচারের পর করি সাত দিনের অরণ্য সপ্তাহ পালন।

খাদ্য থেকে শিল্প সবখানেই তোমার গুরুত্ব অপরিসীম,

ভাবতে ভাবতে অবাক হই কিভাবে মেটাবো তোমার ঋণ।

তুমিই ত্রাতা, তুমিই দাতা ভুলে যায় বার বার,

সবশেষে ফিরে এসে আবার তোমাতেই হয় সমাহার।

মূল থেকে অগ্রভাগ সম্পূর্ণই তুমি সুন্দর ও সুখময়,

ওহে বন্ধুগণ, তাই বৃক্ষ ছেদন নয়, হোক চারিদিক বৃক্ষময় ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Action