STORYMIRROR

Kabita Rakshit

Action Fantasy

4  

Kabita Rakshit

Action Fantasy

খোঁজে

খোঁজে

1 min
394

বিনম্রতা খুঁজে ফেরে

একটি মেয়ে

মানুষের মুখাবয়বে

দেখে চেয়ে চেয়ে।

নিঠুর কঠিন মুখ খালি

প্রশান্তি, প্রেম নেই

কোন মুখে। পীড়িত করে

মেয়েটিকে, শান্তি নেই।

নেই কোন বিনম্র মুখ

হারিয়ে কি গেল?

এই পৃথিবী ছেড়ে 

কী উবে গেল?

প্রত‍্যহ সেই মুখ

খুঁজে ফেরে

নাঃ নেই অজস্র ভীড়ে

প্রতিনিয়ত খুঁজে ফেরে।

একখানা মুখ।

    ------------------


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Action