STORYMIRROR

Prasenjit Sarkar

Action Inspirational

4  

Prasenjit Sarkar

Action Inspirational

চলো ভুলে যাই নিজেকে আজ

চলো ভুলে যাই নিজেকে আজ

1 min
337

চলো ভুলে যাই নিজেকে আজ

নতুন করে পাই নিজেকে আজ


জানি দুঃখ আছে কিন্তু মনে রেখো বন্ধু-

অন্ধকারের অন্ত আছে , আলো পেতে চাই

চলো ভুলে যাই নিজেকে আজ

নতুন করে পাই নিজেকে আজ


জীবন শুধু কষ্ট দিলে মনে রেখো ভেঙে পড়ো না

যে ঘুড়ি উড়তে পারে ঝড়ে তে সে ছেড়ে না

নৌকো নদীর প্রিয় সাথী সে নদীর সাথ ছারে না

জীবন এক জুদ্ধ, জীবন, জিতে যাও মন হারিও না


জানি তুমি দুঃখী আছো কিন্তু মনে রেখো বন্ধু-

মরুভূমি যে পার করে জলের খোঁজ সেই পায়ে

চলো ভুলে যাই নিজেকে আজ

নতুন করে পাই নিজেকে আজ


শত্রু পাবে পথে পথে যে তোমাকে ছাড়বে না

মনে রেখো জিততে গেলে শত্রুকে কম আঁকবে না

যে গাছের গোড়া মাটির ভিতরে ঘর করে গেছে

সে গাছের পাতা না থাক কিন্তু সে গাছ পড়বে না


জেনে রেখো সবাই আছে তোমার আশা চেয়ে

দুঃখের জীবন কেটে যাবে সকলের আশীষ পেয়ে

চলো ভুলে যাই নিজেকে আজ

নতুন করে পাই নিজেকে আজ


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Action