STORYMIRROR

Paula Bhowmik

Action Fantasy Inspirational

4  

Paula Bhowmik

Action Fantasy Inspirational

শেষ চিঠি

শেষ চিঠি

1 min
205

হ্যাঁ গো সুলেখাদি, আমার তো বেশ মনে আছে, 

শেষ কাগজের চিঠিটা আমি লিখেছি যে তোমাকেই। 

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি, এই তো এ বছরেই ! 

আরো কিছু নিশ্চয়ই লিখেছিলাম,

সবটা এখন আর মনে নেই।

তবে "ভালো থেকো" এই কথাটা, ছিলো তো অবশ্যই! 

পোষ্ট কার্ডটায় লেখা হয়ে গেলে অন্যবার, 

সাধারণ ডাকবাক্সেই ফেলে দিই।

ভেবেছি চিঠিগুলো বোধহয় হারিয়ে গেছে এভাবেই,

তাই এবার টোটোয় চেপে গেছি বড় পোষ্ট অফিসে!

বড় সড় লাল রঙের মাটিতে দাঁড়িয়ে থাকা,

বাক্সটায় ফেলেছি তো নিজের হাতেই! 

চিঠিটা তবু যেতে পারে নি তোমার কাছে কিছুতেই। 

হয়তো থেকে গেছে ঐ পোষ্ট অফিসেই !

আমার সন্দেহকে সত্যি প্রমাণ করতেই।

তোমার লেখা শেষ চিঠিটা আছে তো বেশ যত্নেই, 

মাঝে মাঝে পড়ে, খুশি হয়ে উঠি আমি এমনিতেই। 

কাগুজে চিঠির দিন যে প্রায় শেষ, এই কথাটা, 

তুমি তো মানতে চাইতেনা কিছুতেই। 

এখন আর ভালো শুনতে পাওনা তো দুকানেই,

খুব ভালো করে জানি, ফোন করে আর লাভ নেই।

তুমিই বলেছো তুমি নাকি শুধু কলমের ভাষা বোঝো,

ফোনে মেসেজ করাতে তাই তো সাড়া দিয়েছো।

একতরফা কথা বলে গেছ, আমি খুশি গলা শুনেই, 

যদি বেঁচে থাকতে পারো, জেনো আবার দেখা হবেই। 

কাগজ-কলম কে তুমি এতটাই ভালোবেসেছো!

স্মার্ট ফোন যায়গা পায়না তোমার মনে এমনিতেই, 

তবে আমি তোমায় একটা কথা বলে রাখি,

এবার বিজয়াতে শুভেচ্ছাটা জানাবো আমি ফোনেই,

যায়না যখন, শুধু শুধু চিঠি লিখে আর কাজ নেই। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Action