STORYMIRROR

Madhuri Sahana

Action Inspirational

5  

Madhuri Sahana

Action Inspirational

নারী দিবস

নারী দিবস

1 min
1.4K

নারী দিবসে হবে নারীদের জয়

ঘর ছেড়েছে ওরা দুর করে ভয়।।


গ্রামের সভায় আজ সবাই নারী

অনেকটা পথ এরা দিয়েছেন পারি।।


মেয়েরা এসেছে হেথা গৃহকাজ ছাড়ি

পলু পরেন দেখো পাট ভাঙা শাড়ি।।


ঝোলা ভরা একগাদা কাগজ পত্র

তাতে ছাপানো আছে আইনের শর্ত।।


জেনে শুনে বুঝে নাও সুযোগ সুবিধা

নিজে নিজে টপকাও আছে যত বাধা।।


মেয়েছেলে বলে শুনবোনা তুচ্ছ ‌‌‌‌‌‌‌তাচ্ছিল্য

মাইক্রোফোনে পলুদের প্রতিবাদ চললো।।


পলুর গলায় আজ নেই সেই ভয়

নারী দিবসে হবে নারীদের জয়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Action