STORYMIRROR

Madhuri Sahana

Tragedy Others

3  

Madhuri Sahana

Tragedy Others

পতিতা

পতিতা

1 min
281


দেশে চিরকাল রয়েছে পতিতালয়,

ইহা পৃথিবীর প্রাচীনতম পেশা।

সাধ মেটাতে বাবুরা সেথায় যায়,

রক্তে যাদের মজা লোটার নেশা।


তার জন্ম শরীরের হাটে,

জননীর দোরে ভীড় করে বহু ক্রেতা।

প্রেমের বর্জে নোংরা জন্মভিটে,

সমাজের হাতে পীড়িত বেশ্যা মাতা।


ঘৃণা আছে রাশি উত্তরাধিকার,

সেই দায় নিতে সমাজের করে ভয়।

প্রেমের বর্জ শুধু থাকে পতিতার,

চিতা পোড়ালেও সেটা সৎকার নয়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy