STORYMIRROR

Madhuri Sahana

Romance Classics

4  

Madhuri Sahana

Romance Classics

গেদা ফুল

গেদা ফুল

1 min
321

পল্লীবালার ভালোবাসা গেদা ফুল,

ছাদনাতলার অস্তায়মান সূর্যের কুসুমী আলো,

বাতাসে ফাগুন।

চন্দনের টোপা দেওয়া কপালে বিধাতার

ঈর্ষার রেখা পড়া যায়।

শোলার মুকুটে রূপের চকচকে রাংতায় অচিনপুরের সাধ।

খ্যাপা বাউলের গানে শুক সারির সুর।

গভীর সুখের অনুভুতিতেই প্রেম,

এই সুখে শুধুই সমর্পণ।

শরীর জুড়ে কম্পন।

ভালোবাসার রঙে ফ্যাকাসে মুখে গোলাপী আভা।

উষ্ণ রক্তের স্রোত ঠোঁটের রং ছাপিয়ে স্বেদ বিন্দু প্রকাশিত।

পল্লীবালার ভালোবাসা গেদা ফুল।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance