STORYMIRROR

Rahul Pramanik

Abstract Romance Action

4  

Rahul Pramanik

Abstract Romance Action

হঠাৎ দেখা

হঠাৎ দেখা

1 min
286

ধরো কোন এক বিকেলে 

হঠাৎ দেখা তোমার সাথে

তুমি কি আগের মতোই

মুখটি লুকোবার ভান করবে

নাকি আরচোখে চেয়ে থাকবে

পাশের দোকানে গিয়ে।

কতকিছুই পুরনো হয়ে গেছে

আমিও হয়তো সেই ভিরেই আছি

ফিরে চাওয়ার সাহস নেই

অগোছালো মেরুতে কে কখন আসে

হিসেব নেই।

বাবুদার দোকানটাই রয়ে গেছে

ঠোঁটের কোনে সিগারেট আর হাতে

চায়ের পেয়ালার জন্য।

অলস বিকেলে তোমাকে দেখার

ইচ্ছেটা আজও অপেক্ষায় থাকে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract