STORYMIRROR

Nityananda Banerjee

Inspirational Others

3  

Nityananda Banerjee

Inspirational Others

সময়

সময়

1 min
164

আর কিছু ভাবনা নেই মনে ,

এই যে নতুন সকাল, নতুন দিগন্ত,

নতুনতর প্রবীণের নতুনেতর অন্ত ,

ঘটে যায় - যাক , শুভক্ষণে ।

আর কিছু ভাবনা নেই মনে ।


গাছে গাছে নাচে যত বাঁদরের দল,

কখনো ভেবেছে কি নষ্ট এতে ফল !

নেচে যাও যতদিন পারো ;

বেঁচে যাও কিছুকাল আরো,

সময় মাপে না মহাকাল ; মাপ তুমি,

মাপি আমি, মাপে জরাজীর্ণ ভূমি ,

বাঁদরের নাচে তালে তালে ,

অচ্ছুতের শীর্ণ কঙ্কালে ,

তোমার আমার সকলের সনে,

তাই আর ভাবি না কিছু মনে ।


ইতিহাস উঠে আসে জীবাশ্ম থেকে,

কোটি বছর আগেকার পৃথ্বী -

তারও আগে - তারও বহুকাল আগে ,

মানবের পরিধানে ছিল না তো কৃত্তি ;

শুধু ছিল বয়ে যাওয়া সময়ের ভাগে ।

ইচ্ছে করে না আর জানতে,

একমুঠো সময় হাতে আনতে,

মানুষের বাঁদরামি মানুষের সনে,

তাই আর ভাবি না কিছু মনে ।


প্রেম থাক পশুদের বুকে ,

বোধবুদ্ধি মরুক মাথা ঠুকে,

নরকের পচনে গলনে ।

আর কিছু ভাবি না তো মনে !


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational