STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

স্মৃতিতে তুমি

স্মৃতিতে তুমি

1 min
201

জানি ভুলে যাবে আমায়,

ভুলে যেও!

শুধু

যেটুকু আমার বলার ইচেছ ছিল,

যেটুকু বলতে নিষেধ ছিল

সেটুকু তুমি না হয় বুঝেই নিও।


মুছে ফেলবে?

মুছে ফেলো

শুধু

যেটুকু তোমায় দেবার ছিল

যেটুকু দিতে ভয় ছিল

সেটুকু না হয় স্মৃতিতে রেখো!


জানি, বিদায় নেবে

বিদায় নিও,

শুধু মনে রেখো,

ভালোবাসার কথা ছিল, ভালোবেসে বাঁচার ছিল, হাতে হাত রাখার ছিল,খানিকটা প্রেম বাকি ছিল!

মনে রেখো!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance