শরত
শরত
শরত এসেছে ধরণী পরে
খুশির পসরা নিয়ে ।
ক্ষেত খামার বাগান হাসে
সবুজ শ্যামল হয়ে ।
নানা ফুলে ভরেছে ধরণী
দুঃখ কষ্ট চলে যায়
শরত ঋতুর শীতল পরশে
তনু মন যায় ছুঁয়ে ।
শরত এসেছে ক্ষেত খামার নদীর ধারে
শুভ্র কাশের ঢেউ ঢেউ নাচে
টগর,শিউলি , জুই, হাসনুহানা ফুলে
নানা ব্রত পূজো পার্বণে
নির্মল আকাশ ,চিকমিক তারা
চাঁদ মামার হাসি,জোছনা ভরা
শরত আসে পূজো পূজো গন্ধে
মধুপের প্রীতিভরা মৃদু ছন্দে ।
খিল খিল হাসে যেন প্রকৃতি রাণী
শোভাময় দেখায় ধরণী।
শুভ্র ভাসা বাদল হাসে আকাশে
নানান ফুলের সুগন্ধ যে বাতাসে ।।
