STORYMIRROR

Siddhartha Singha

Inspirational

3  

Siddhartha Singha

Inspirational

শিক্ষা

শিক্ষা

1 min
502

ক্লাস টু-এ উঠেই ছেলে বলল, পৃথিবীর তিন ভাগ জল

বাবা, তুমি আমাকে সাঁতারে ভর্তি করে দাও।

দিলাম।


চোদ্দো পেরোতে না-পেরোতেই মেয়ে বলল,

বাবা, রাস্তাঘাটের ছেলেরা যা হয়েছে

আমি কুংফু-ক্যারাটে শিখব।

বললাম, শেখো। 


বাজারে সেরে এসে বউ বলল, জিনিসপত্রের যা দাম

ভাবছি, উঠোনের ও দিকটায় সবজি লাগাব।

আমি বললাম, লাগাও।


ছেলে সাঁতার শেখে

মেয়ে কুংফু-ক্যারাটে

আর বউ সবজি ফলায়।


সন্ধেবেলায় মায়ের মহাভারত পাঠ শুনতে শুনতে 

হঠাৎ মনে হল, গোটা দেশটাই কুরুক্ষেত্র, গোটা পৃথিবীটাই...


কিন্তু এই বয়সে আমি কি আর যুদ্ধের তালিম নিতে পারব!


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational