STORYMIRROR

Sipra Debnath

Tragedy

3  

Sipra Debnath

Tragedy

শেষ প্রান্তে

শেষ প্রান্তে

1 min
210


পৃথিবীর কিনারায় টালমাটাল স্বপ্নগুলো 

সামলে রাখতে রাখতেই আজ বেসামাল

মনতো নদীর ঢেউয়ের মতই করে চলাচল

নিজের ধারায় বইতে থাকে চলতে থাকে

পাল্টে নেয় সে পথ বাধা যদি থাকে বাঁকে

আমি পারি কই? কেন পারি না যদি কেউ শুধাও আমায় বলি তবে মন মানে না তাই।

বহুরূপী নই যে আমি রঙ মেখে সং সাজিনা

হৃদয়ের দামে কিনেছি ভালোবাসা তাই বুঝি আজ এ জীবন এমন মূল্যহীনা! শুধুই যন্ত্রনা 

তোমার ভালোই আমার ভালো যেও সেথায় যেথায় গেলে তুমি থাকবে অনেক ভালো

সুখ পাখিটা ছুঁয়ে থাকুক হৃদয় করে আলো

আমার আঁধার ঘরে ভরে থাকুক অমাবস্যার কালো।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy