STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

সেই তুমি কেন অচেনা হলে

সেই তুমি কেন অচেনা হলে

1 min
343

প্রতীক্ষায় আছি গোটা আকাশ পথে

অগণিত নক্ষত্রের মত রাতের খোলা কালো চুলের মত আঁধার চিরে

দূরবীন লাগানো চোখে চাঁদের আলোয় ধোয়া জল

দেখছি তোমার মুখের ছবির কাছে প্রত্যাশার আগুন ঘিরে

ছুঁতে পারিনা, অস্থির ঢেউয়ে ভেঙ্গে ভেঙ্গে মুছে যায়...... 

কুমারী স্বপ্নের সাদামাটা হাতছানি!

বিষাদের চূড়ায় বাজে বিদায়ী ঘন্টা।

তবু কুমারী আকাঙ্খার প্রকাশ তোমায় ঘিরে!

আমার হৃদয় জুড়ে আজীবন আছো, রবে।

তোমার আমার ব্যবধান শুধু প্রান্তিক সময়ের,

সেই তুমি বা আমি খুব অচেনা এখন.......।


Rate this content
Log in

Similar bengali poem from Romance