STORYMIRROR

মধুমিতা দেবনাথ

Inspirational Others

3  

মধুমিতা দেবনাথ

Inspirational Others

স্বপ্ন

স্বপ্ন

1 min
240

থেকে থেকে স্বপ্ন দেখে এই চোঁখ..

     নিজেকে জয় করার..

সমাজের শিখল ভেঙ্গে ওই যে দেখছ...

    নীল আকাশ..

নাহ্.. তোমরা দেখতে পাবে না..

 আমার একটা লালিত পালিত আকাশ আছে..

 যেখানে একটা একটা করে স্বপ্ন তারা গুলো..

  আমি খুব যত্ন করে বুনেছি..

হুম্..স্বপ্ন দেখি খুব ওই আকাশটা য় ডানা মেলে ওড়ার।


এই যে দেখছ ...

  কাজল.. লিপ্সটিক.. অলংকার..

এই সবকিছু ঝাঁপসা করে..

কাজলের নিপুনতা ঘেঁটে.. ঠোটের লাল রঙ লেপটে.. অলঙ্কার বিহীন ..

একটা 'আমি'র সৃষ্টির কারিগর আমি নিজেই..

 সেই আমি টাকে লুকিয়ে রেখেছি ..

  চোখের মায়াজালে ...

গাছের সবুজ মেখে.. নদীর জল কেটে..

  ওই দূর দূরান্তরে ..এক নতুনের দিশায় আশা মেলি ..

    খেয়ালে - বেখায়ালে।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational