STORYMIRROR

মধুমিতা দেবনাথ

Romance Tragedy

3  

মধুমিতা দেবনাথ

Romance Tragedy

কথা ছিল..

কথা ছিল..

1 min
253

কথা ছিলো ,কোনো এক বৃষ্টির সকালে

  হাত ধরে হেঁটে যাবো ফাঁকা রাস্তা ধরে ...


মাঝে চলে গেছে অনেক কটা সকাল...

 তার মাঝে সূর্য ডুবেছে অনেকবার...

অনেকবার বৃষ্টি এসেছে এই শহরে..

  ভিজে গেছে পিচ,জল জমেছে রাস্তায়...;


আজ প্রায় বছর দুয়েক পর,

  বৃষ্টি থেকে বাঁচতে দুজনেরই আশ্রয় ..একটা শপিং মলের ঘর,

   বাইরে ভিজছে চুপচাপ...

  ট্রান্সমিটার, আর...দুটো বিপরীতমুখী সাইকেল নিশ্চুপ।

  আচ্ছা, ওরা চিনতে পারছে দুজন দুজনকে?

পাশাপাশি হেঁটে যেতো ওরাও,অপেক্ষা ওরাও করতো..

   ওদেরও বুঝি বিচ্ছেদ হলো ..?

আচ্ছা,ওরা বিচ্ছেদ বোঝে ? অতীতে ফিরে যেতে না পারার যন্ত্রণা বোঝে ? 

    নাকি ওরা শুধুই যান্ত্রিক

  যেমনটা আজ আমরাও


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance