STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

স্বপ্ন সত্য হোক

স্বপ্ন সত্য হোক

1 min
5

সকলের স্বপ্ন আছে বুকে মেঘ হয়ে আকাশ ছোঁয়া,

মন চাইলেও যায় না সেই স্বপ্নটাকে হাতে পাওয়া।

অন্ধকার ঘরে আলো দেবো হয়ে চাঁদের আলোছায়া,

গড়িয়ে পড়া চোখের জল মুছবো বিলিয়ে প্রাণের মায়া।

ফেলে আসা পুরোনো দিন হোক না যতই মলিন,

ছুটবই আমি আলোর পথে শুধতে যত ছিল ঋণ।

দূরে সরবে হতাশা জেগে উঠবে সকল আশা ভরসা 

দেখা দেবেই নতুন করে হারানো পুরোনো ভালবাসা।

দুচোখে আজ লেগেছে ভালোবাসা-পথটাই সর্বনাশা,

সব আঁধার দূর করে সত্য হবে স্বপ্ন,মনের ভালোবাসা।

তাইতো ছন্নছাড়া স্বপ্নগুলোর যুদ্ধে যাওয়ার হলো শুরু,

স্বপ্ন তৈরী আজ মনের মাঝে পাড়ি দেবে সমুদ্র বা মরু।


Rate this content
Log in

Similar bengali poem from Romance