STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

4  

Partha Pratim Guha Neogy

Inspirational

সাফল্য

সাফল্য

1 min
382

খোলা আকাশের নীচে দাঁড়িয়ে আছি একা।


আঁধার রাত আলোকিত করে এক ফালি চাঁদ…. আজ খুব ক্লান্ত।


গোটা পৃথিবীটা যেন চোখের সামনেই দেখতে পাচ্ছি,


সবকিছু থাকার মাঝখানেও কোনো কিছু নেই কথাটি খুব সত্যি।


অনেক রাস্তা…. কারোর পথের শুরুতে আলো কিন্তু শেষে ভীষণ অন্ধকার।

আবার আছে ঠিক এর উল্টোটাও।


পথের মাঝে মাঝে বহু বহুরূপী আছে,

……. যারা তোমার সবটুকু নিয়ে তোমায় শূন্য করতে চায়।


আবার কেউ কেউ আছে…. যে ঠিক দায়িত্ব নিয়ে সব বাঁধা বিপত্তি পার করে তোমাকে তোমার লক্ষ্য - এ পৌঁছে দিতে পারবে।


কিন্তু মন আজ বিশ্বাস করতে চায় না কাউকেই।

যখনই বিশ্বাস করতে চাই ,

….. কয়েকটা আঘাত মনে করিয়ে দেয়… ‘সাবধান হও’।


অবসরে যদি অবসাদ এসে গিলে ফেলে অস্ত একটা মানুষকে,….. তবে ব্যস্ততা থাকুক ততদিন, যতদিন না মৃত্যুর চিঠি আসছে দ্বারে।


জীবন তো তার পথ ঠিক বেছে নেয়…

কিছু পথ বলে স্বাগত পথিক,

কিছু পথ বলে ফিরে যাও…..


কিছু পথ নীরবে কাঁদে আঁধার মেখে,

কিছু পথ ভালোবাসে।

কিছু পথ নতুন গল্পের জন্ম দেয় ঠিক,

কিছু পথের গল্প গুলো ….আজও অসমাপ্ত।


পথের গল্পে তুমি ও সামিল আজ..

তোমার সাফল্য তোমার ব্যর্থতা দু’টোতেই সে তার আঁচল পেতে তোমায় ঘরে ফেরায়।

কিন্তু একটা ক্লান্ত ব্যর্থ দুঃখী পথের গল্প কি শুনেছ তুমি সফল মানুষ ?


খোলা আকাশের নীচে দাঁড়িয়ে আছি একা।,

কোনো এক পথেরই বুকে।

কিন্ত কোনো কিছু না থাকার মাঝে ও যেমন হাজার গল্প থাকে,

… আবার সব কিছু আছের মধ্যেও অবাক করে দিয়ে কিছু না থাকার গল্প আজও সাফল্যের বাঁকে।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational