STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

বসন্ত উৎসব

বসন্ত উৎসব

1 min
0

হলুদ রঙের সকাল নামে
পলাশ শিমুল ডালে,
বসন্ত এসে গান শোনায়
নরম হাওয়ার তালে।

আবির মাখা মুখের ভিতর
লুকিয়ে থাকে সুখ,
পুরোনো দিনের ক্লান্তি ধুয়ে
হাসে নতুন মুখ।

রবীন্দ্রসুর ভেসে বেড়ায়
খোলা আকাশ জুড়ে,
মনটা যেন হারিয়ে যেতে
চায় রঙিন ভিড়ে।

বসন্ত মানে ফিরে পাওয়া
হারিয়ে যাওয়া দিন,
অভিমান সব ঝরে গিয়ে
রাঙা হোক রঙিন।

প্রকৃতি আজ বলে যেন—
ভেঙো না আর মন,
শুকনো পাতার শেষেই আসে
নতুন জীবনের ক্ষণ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance